ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সিনেমা ব্যবসায়ে নামছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ৪:৯

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এবং সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় মাহেন্দ্র সিং ধোনিকে। উইকেটের পেছনে দাঁড়িয়ে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা ও ঠান্ডা মাথায় অনেক খারাপ পরিস্থিতি থেকেও তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে জয় উপহার দিয়েছেন বহুবার। ব্যাট হাতেও অনেক কঠিন ম্যাচ জিতিয়েছেন ভারতকে।

এ জন্য ধোনিকে ‘ক্যাপ্টেন কুল’ ‘মিস্টার ফিনিশার’ ইত্যাদি উপমায় ডাকা হয়। সেই ধোনি এবার নামতে চলেছেন সিনেমার ব্যবসায়ে। পরিষ্কার করে বললেন, সিনেমা প্রযোজনা করতে চলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। একটি তামিল সিনেমা প্রযোজনা করবে ধোনি এন্টারটেইনমেন্ট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই ধোনি খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সেই থেকে ভারতীয় দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে ধোনিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবেই ডাকা হয়। ক্রিকেটের পর এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।

স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসের উপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর। ধোনি এন্টারটেনমেন্টের ব্যানারে তামিল ছবিটি পরিচালনা করবেন রমেশ থামিলমনি। ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুত নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রমেশ।

এই পরিচালক বলেন, ‘সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসটি পড়ে আমি উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের। একটি দুর্দান্ত পারিবারিক ছবি হওয়ার পর্যাপ্ত রসদ এতে মজুত। ছবিটি করার জন্য সবাই মুখিয়ে আছি।’

শুধু তামিলেই আটকে থাকতে রাজি নন ধোনি। তার নজর বিভিন্ন ভাষায়। তবে আপাতত তামিল দিয়েই অভিযান শুরু করছেন। তবে মূল লক্ষ্য অন্য ধারার ছবি তৈরি। শোনা যাচ্ছে, কল্পবিজ্ঞান, অপরাধমূলক ছায়াছবি, হাসির ছবি ছাড়া রুদ্ধশ্বাস থ্রিলারেও হাত পাকানোর ইচ্ছা রয়েছে ধোনি এন্টারটেনমেন্টের। যদিও শুরুটা হচ্ছে থালাইভার প্রিয় তামিল-ভূম থেকেই।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের