ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিটিভি চট্টগ্রামের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধির খেলা’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২২ বিকাল ৫:১৪
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হচ্ছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক 'বাঘবন্ধির খেলা'। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। চট্টগ্রাম সিটির নজুমিয়ার হাট, আম বাগান, শাজাহান ফিল্ডসহ বিভিন্ন মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হচ্ছে।
 
মফস্বল পটভূমিতে রচিত নাটকটিতে বিভিন্ন সামাজিক সমস্যা, গ্রাম্য রাজনীতি, সম্পর্কের টানাপোড়েন, প্রেম-পরিণয়, আনন্দ-বিষাদ ইত্যাদি তুলে ধরা হচ্ছে।
 
রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করছেন আব্দুল্লাহ আল মামুন। চিত্রগ্রহণে রয়েছেন হাসিবুর রহমান ও এমএম সালাউদ্দিন। কারিগরী সহায়তায় রয়েছে দৃশ্যছায়া।
 
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, রফিউল কাদের রুবেল, আশরাফুল করিম সৌরভ, অহনা, শ্রেয়শী, তানবীর পিয়াল, রিতুপর্ণা সেনগুপ্ত, আব্দুর হাদী, মোহাম্মদ ফোরকান, সায়মন, ইউনুস রানা, মাইশা, মোহাম্মদ আলী প্রমুখ।
 
উল্লেখ্য, এর আগে রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে থেকে প্রচারিত ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘করপোরেট’ দারুন সাড়া ফেলেছিল।

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের