ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৩২ বছরের ছোট তরুণীকে বিয়ে করছেন অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১১:৪৬

৩২ বছরের ছোট তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বাবলু পৃথ্বিরাজ। তবে এখনো বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এই অভিনেতা।

৫৬ বছর বয়সী বাবলুর এটি দ্বিতীয় বিয়ে। অসম বয়সের সম্পর্ক হওয়ায় বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে জোর জল্পনা চলছে। গুঞ্জন চাউর হয়, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন বাবলু। বিতর্কের ভয়ে তা প্রকাশ করছেন না। ভারতীয় একটি টেলিভিশন চ্যানেল বিয়ের খবর প্রকাশ করলে বিষয়টি নিয়ে মুখ খুলেন বাবলু।

হবু স্ত্রীর বয়স নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তা দাবি করে বাবলু পৃথ্বীরাজ বলেন—‘আমার বয়স ৫৬। ওর (হবু স্ত্রী) বয়স ২৪ বছর। ও বিয়ের জন্য তৈরি। কিন্তু আমি বিয়ের তারিখ পিছিয়েছি। মূলত, বিয়ের বিষয়টি ওকে ভাবার জন্য সময় দিয়েছি। কিন্তু আমাকে বিয়ে করার জন্য ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

জোর গুঞ্জন উড়ছে বাবলুর হবু স্ত্রী মালয়েশিয়ার নাগরিক। এ তথ্য ভুল উল্লেখ করে বাবলু বলেন, ‘ও মালয়েশিয়ার নাগরিক নয়। ও অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার মেয়ে।’ বাবলুর হবু স্ত্রীর পরিবারও এ বিয়েতে অমত করেনি। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে ওর পরিবারে অমত নেই। কে কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না বলে মনে করে ওর পরিবার।’

১৯৯৪ সালে প্রথম বিয়ে করেন বাবলু। তার প্রথম স্ত্রীর নাম বীণা। ১৯৯৫ সালে এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র আহেদ। তার ছেলের বয়স এখন ২৮ বছর। বেশ আগে বিবাহবিচ্ছেদ হয়েছে বীণা-বাবলুর। ১৯৭১ সালে তামিল ভাষার ‘নাঙ্গু সুভারগাল’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় পা রাখেন বাবলু। গত পাঁচ দশকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। সঞ্চালক হিসেবেও খ্যাতি রয়েছে তার। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের