ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের প্রিয় ১৪ ঘোড়া বিক্রি করে দিলেন রাজা চার্লস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১১:৫২

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ঘোড়া উত্তরাধিকারসূত্রে পেয়েছেন রাজা তৃতীয় চার্লস। রাজা হওয়ার পর মায়ের প্রিয় সেই ঘোড়াগুলির মধ্যে ১৪টিকে বিক্রি করে দিলেন চার্লস।

গত সোমবার ১৪টি ঘোড়া বিক্রি করেছেন রাজা। নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের ব্যাপারে বরাবরই গণমাধ্যমে খবর প্রকাশ হতো। রাজমহলের ঘোড়াগুলো অংশ নিত নানা ঘোড়দৌড়ে।  

নিয়ম করে এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের জুনে ডার্বিতে উপস্থিত থাকতে পারেননি তিনি।

প্রাসাদে বসে টিভিতে দেখেছিলেন ঘোড়দৌড়। রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন তার বোন রাজকুমারী অ্যান। যিনি নিজেও একজন ঘোড়াপ্রেমী।

টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই রাজপরিবার থেকে কিছু ঘোড়া বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, রাজপরিবারের আস্তাবলে অনেকগুলো ঘোড়া ছিল। এতগুলো ঘোড়া সেখানে রাখা সম্ভব নয় বলে ১৪টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজা তৃতীয় চার্লসের আমলেও ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে না বলে দাবি করেছেন তিনি।

সূত্র : বিবিসি।

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি