অনলাইনে মিলছে বিএসএমএমইউর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীরা রোগ নির্ণয়ের পর পরীক্ষার রিপোর্ট এখন থেকে অনলাইনেই পাবেন। বুধবার (২৬ অক্টোবর) এ সেবার উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।
বায়োকেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ সেবার উদ্বোধন করে শারফুদ্দিন আহমেদ বলেন, দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই একটি অংশ।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সব ডিপার্টমেন্টে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে। শুধু বায়োকেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট প্রদান করার কারণে দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। এছাড়া রোগীদের সময় বাঁচবে আর রিপোর্ট নিতে আসার জন্য কষ্টও দূর হবে।
জামান / জামান
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান