৬ ফান্ডের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে ফান্ডগুলো লোকসান করেছে। বুধবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফান্ডগুলো হলো- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির প্রথম প্রান্তিকে ০.২৯ টাকা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.৫৪ টাকা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯.৭৭ টাকা। ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির প্রথম প্রান্তিকে ০.২৪ টাকা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.১৫ টাকা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০.৪৭ টাকা।
আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির প্রথম প্রান্তিকে ০.২৩ টাকা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.২০ টাকা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ৯.৯৭ টাকা। জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির প্রথম প্রান্তিকে ০.২৩ টাকা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.২০ টাকা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০.৯১ টাকা।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির প্রথম প্রান্তিকে ০.২১ টাকা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.২৪ টাকা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০.৩৬ টাকা। ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড: ফান্ডটির প্রথম প্রান্তিকে ০.১০ টাকা লোকসান করেছে। আগের প্রান্তিকে ফান্ডটি ০.১৭ টাকা আয় করেছিল। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির এনএভি হয়েছে ১০.৬৬ টাকা।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে