ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‘সত্যাসত্যের সন্ধান : ইতিহাস-ফিকশন-রূপকথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-১০-২০২২ বিকাল ৫:৩১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সত্যাসত্যের সন্ধান : ইতিহাস-ফিকশন-রূপকথা‘ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম।
 
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে লেকচার থিয়েটারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, আমরা পাশ্চাত্যের কোনো একটা রীতি পেলেই, তা নিয়ে উচ্ছ্বাস করি, কিন্তু একটু গভীরে গিয়ে সন্ধান করলে দেখা যাবে সে রীতি প্রাচ্যদেশীয় ঐতিহ্যে আগে থেকেই বিদ্যমান।
 
সভায় রবি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, "সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।" মাননীয় উপাচার্য আরও বলেন, সত্য অনুসন্ধানের ক্ষেত্রে গল্প-কবিতা-উপন্যাসের ভূমিকা তাৎপর্যপূর্ণ। সমাজে সত্যকে নির্ভয়ে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে কবি-সাহিত্যিকদের অবদান অসামান্য। তবে সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদেরকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। থিওরি অব পসিবিলিটি এবং থিওরি অব ক্রেডিবিলিটি আমাদের দুই কাঁধে রাখতে হবে, যাতে সেটি আমাদের সব সময় স্মরণ করিয়ে দেয় সত্য নিয়ে কথা বলতে এবং সেটি যেন সমাজের জন্য মঙ্গলজনক হয়।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী