ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা হরিশপুরে পাওনা টাকায় চাওয়ায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৬-১০-২০২২ রাত ৮:৫৫

দর্শনা হরিশপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারের ধারালো অস্ত্রের কোপে পাওনাদার ইকবাল হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালক রক্তাক্ত জখম হয়েছে। বুধবার দুপুরের দিকে বাড়ির অদূরে এ রক্তাক্ত জখমের ঘটনা ঘটে। এতে পাওনাদার ইজিবাইক চালক ইকবাল হোসেন মারাত্বক ভাবে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাকিব মিয়া (২০) প্রতিবেশী আবু বক্কর ছিদ্দিকের ছেলে ইজিবাইক চালক ইকবাল হোসেনের (২৫) নিকট হতে ২ দিনের কথা বলে এক সপ্তাহ পূর্বে সাড়ে ৫ শত টাকা ধার নেয়। ধার নেওয়া টাকা দেওয়ার সময় অতিবাহিত হলে রাকিব মিয়ার নেওয়া পাওনা টাকা চায় ইকবাল হোসেন। এ টাকা চাওয়া নিয়ে দেনাদার ও পাওনাদারের মধ্যে কথা-কাটাকাটি সৃস্টি হয়। এতে দেনাদার রাকিব মিয়া ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র হ্যাসুয়া নিয়ে পিতা মঈন উদ্দিন ও দাদা মতিয়ার রহমান সহ কয়েকজনকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ হয়ে বাড়ির সামনে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। এর কিছক্ষণ পর ইকবাল হোসেন ইউনিয়নের কোটালী বাজার অভিমূখ হতে ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে তার পথ গতিরোধ করে ধারালো অস্ত্র হ্যাসুয়া দিয়ে এ্যালোপাতারী ভাবে কোপাতে থাকে। এতে ইকবালের ডানপায়ে একটি কোপ লেগে রক্তাক্ত জখম হয়। ফলে স্থানীয় ও পরিবারের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইকবালের পরিবার।।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ