ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দেশের প্রথম অনলাইন ফার্নিচার মেলা আয়োজন করলো বিক্রয় ডট কম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৩:১৯
দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম দেশের প্রথম অনলাইন ফার্নিচার মেলা ‘বিক্রয় ফার্নিচার ফেয়ার ২০২২’ আয়োজন করেছে। মেলা চলাকালে ক্রেতারা অনলাইনে ফার্নিচার কিনে শপ-ভেদে ১০%-৩৫% পর্যন্ত ডিসকাউন্ট লাভের সুযোগ পাবেন। মেলাটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
 
রাজধানীর বাড্ডা, মাদানী অ্যাভিনিউ, মিরপুর, আদাবর, মগবাজার এবং খিলগাঁও এলাকার মোট ১১টি শো-রুম মেলায় অংশগ্রহণ করেছে। বিক্রয় ফার্নিচার ফেয়ার ২০২২ চলাকালীন বিক্রয়-এর ভেরিফায়েড মেম্বারদের কাছ থেকে ক্রেতারা আকর্ষণীয় ডিসকাউন্টসহ ২০০ এরও বেশি সম্পূর্ণ নতুন ফার্নিচার কালেকশন থেকে বেডরুম, লিভিংরুম, ডাইনিং, কিচেন কিংবা অফিসের জন্য ফার্নিচার কিনতে পারবেন। এছাড়া, অনলাইনে পছন্দ করে পরবর্তীতে শো-রুমে এসেও কিনতে পারবেন।

বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন বলেন, বিক্রয়-এর সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্যাটাগরি হলো মার্কেটপ্লেস। আর মার্কেটপ্লেসের অন্যতম বেস্ট সেলিং আইটেম হচ্ছে ফার্নিচার। আমরা ক্রেতাদের পছন্দ ও চাহিদার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন সময় নানান অফার নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমবারের মতো আয়োজন করতে চলেছি ‘বিক্রয় ফার্নিচার ফেয়ার ২০২২’। এই মেলায় গ্রাহকরা শপ-ভেদে পাবেন নির্দিষ্ট ছাড় এবং অন্যান্য সুবিধা। এখানে গ্রাহকরা তাদের সাধ্য ও পছন্দ অনুযায়ী ফার্নিচার খুঁজে পাবেন বলে আমি আশাবাদী।

বিক্রয়-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন, আমাদের দৈনন্দিন জীবনে ফার্নিচার বা আসবাবপত্র একটি অপরিহার্য জিনিস। তবে সময়ের সাথে সাথে গৃহসজ্জার ধারায় পরিবর্তন এসেছে। আকারে ছোট এবং সহজে বহনযোগ্য ফার্নিচারের চাহিদা দিন দিন বাড়ছে।
 
বিক্রয়-এর ভেরিফায়েড সেলারদের মাধ্যমে গ্রাহকরা যাতে করে পছন্দ ও বাজেট অনুযায়ী ফার্নিচার কিনতে পারেন, সেই উপলক্ষ্যে আমরা দেশের প্রথম অনলাইন ফার্নিচার মেলা ‘বিক্রয় ফার্নিচার ফেয়ার ২০২২’ আয়োজন করেছি। আশা করি গ্রাহকরা স্বতঃফূর্ত ভাবে এতে অংশ নিয়ে আমাদের এই প্রয়াসকে সফল করে তুলবেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান