জসিম উদ্দিন আকাশের কথায় আসিফ আকবরের ‘পোষা ময়না পাখি’
দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর একের পর এক নতুন গান নিয়ে আসছেন। নিয়মিত গান গেয়ে দর্শক- শ্রোতা মাতাচ্ছেন। এবারো তার ব্যতিক্রম নয়। বাংলা গানকে সমৃদ্ধ করার লড়াইয়ে বাংলা গানের এই যুবরাজ নাছোড় এক শিল্পী। সেই ধারাবাহিকতায় এবার যোগ হচ্ছে ‘পোষা ময়না পাখি’ শিরোনামে আরো একটি চমক। গানটি লিখেছেন বতর্মান সময়ের জনপ্রিয় ও একে পর এক নতুন নতুন গান নিয়ে প্রতিশ্রুতিশীল গীতিকার জসিম উদ্দিন আকাশ । গানটির সুর করেছে এসকে শানু ও সংগীত করেছেন রোহান রাজ। গানটি গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় গানটি মুক্তি পেয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ।
গানটি নিয়ে উচ্ছ্বাসিত আসিফ আকবর বলেছেন, একটি ফিল্মের মতো গান গাইলাম। চমৎকার কথামালা দিয়ে সাজানো গানটি ভালো লাগবে। আমার শ্রোতাদের সব সময় নতুন কিছু দেয়ার চেষ্টা করি। এবারো তার ব্যতিক্রম হবে না। প্রথমবার গাইলাম জসিম উদ্দিন আকাশের লেখা গান। রোহান রাজ ভালো করেছেন সে নতুন প্রজন্মের ভালো মিউজিক কম্পোজার।
সুরকার এস কে গানটি সম্পর্কে বলেন, আসিফ আকবর ভাইয়ার কন্ঠে জসিম উদ্দিন আকাশ ভাইয়ের কথায় "পোষা ময়না পাখি" শিরোনামের চমৎকার একটি গান।
গানটি নিয়ে জসিম উদ্দিন আকাশ জানান, আমার স্বপ্ন, আমার লেখা গান বাংলাদেশের প্রতিটি শিল্পীর কষ্ঠে বাংলার মানুষের হৃদয়ে গাথা থাকবে। আশা করছি আসিফ ভাইয়ের অন্য গানের মতোই এই গানটিও দর্শকদের ভালো লাগবে।
এমএসএম / এমএসএম
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
Link Copied