ফারজানা বাতেনের রেসিপি : ট্যাংরা মাছের ঝাল
যা যা লাগবেঃ
ট্যাংরা মাছ -৫টি
সাদা-কালো সর্ষে বাটা -১চা চামচ
পোস্ত বাটা -১/২ চা চামচ কাঁচামরিচ- ৪টি
লবন- পরিমাণ মত
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
সর্ষের তেল- ৪ টেবিল চামচ নারকেল বাটা- ১/২চা চামচ কালোজিরা- সামান্য
ধনেপাতা- কুচি সামান্য

যেভাবে তৈরি করবেনঃ
প্রথমে মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তেলে হালকা ভেজে নিতে হবে । এরপর সর্ষে , পোস্ত , নারিকেল , কাঁচামরিচ , হলুদ , লবণ সব একসাথে বেঁটে একটি পেস্ট তৈরি করে নিতে হবে । এরপর কড়াইয়ে তেল গরম হলে কালোজিরা ফোঁড়ন দিয়ে বেঁটে রাখা মসলা দিয়ে হালকা নাড়িয়ে পরিমাণ মত গরম পানি দিয়ে ফুটে তেল মসলার উপর ভেসে উঠলে মাছগুলো দিয়ে ঢাকনা দিতে হবে। গ্রেভিটা মাখো মাখো হয়ে এলে উপরে ১ চা চামচ সর্ষের তেল , আস্ত কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ২ মিনিট হাল্কা আঁচে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ট্যাংরা মাছের ঝাল ।
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত