বিশ্বে শনাক্ত ছাড়াল ১৮ কোটি ৭২ লাখ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরো ৭ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ লাখ ২১ হাজার ৮৭০ জন।
রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৪১ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪২ হাজার ৬৭৫ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২২ হাজার ৮২০ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭২ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫০৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯৪৯ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৭৫ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৭২ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ৮ হাজার ৩৮৩ জন, রাশিয়ায় ৫৭ লাখ ৫৮ হাজার ৩০০ জন, যুক্তরাজ্যে ৫০ লাখ ৮৯ হাজার ৮৯৩ জন, ইতালিতে ৪২ লাখ ৬৯ হাজার ৮৮৫ জন, তুরস্কে ৫৪ লাখ ৭৬ হাজার ২৯৪ জন, স্পেনে ৩৯ লাখ ৩৭ হাজার ১৯২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৩ হাজার ১৩৮ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৭৭ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৩২১ জন, রাশিয়ায় এক লাখ ৪২ হাজার ২৫৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৩৯৯ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭৬৮ জন, তুরস্কে ৫০ হাজার ১৯২ জন, স্পেনে ৮১ হাজার ৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৭৫৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫ জন মারা গেছেন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক