সপরিবারে আজ ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র
প্রয়াত মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা অ্যাডওয়ার্ড এম কেনেডি জুনিয়র আট দিনের সফরে পরিবার নিয়ে শনিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আসছেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি। তিনি অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।
সফরে কেনেডি পরিবারের সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক ক্রেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তারা।
কেনেডি জুনিয়রের পরিবারের সদস্যদের মধ্যে সফরে সঙ্গে থাকবেন তার স্ত্রী ড. ক্যাথরিন ‘কিকি’ কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাক্স অ্যালেন।
জামান / জামান
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫