ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃত্যু ৭২
ফিলিপাইনে ক্রান্তীয় ঝড় নালজির জেরে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে ঠেকেছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে আকস্মিক বন্যা এবং ভূমিধসে এসব প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ।
আলজাজিরা জানিয়েছে, ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ৯৫ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। স্থানীয় সময় শনিবার সকালে পূর্বাঞ্চলের কাতান্দুয়ানেস প্রদেশে ভূমিধস হয়েছে।
দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র বার্নার্দো রাফায়েলিটো আলেসান্দ্রো ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, মাগুইন্দানাও প্রদেশ এই ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; সেখানে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেছেন, “সুলতান কুদারাতে দুজনের প্রাণ গেছে। আরো দুজন সাউথ কোতাবাতো এলাকায় মারা গেছে এবং অন্যরা ফিলিপাইনের ভিসায়াস অঞ্চলে প্রাণ হারিয়েছে। ৩৩ জন আহত হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছে।”
ফিলিপাইনের ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা গতকাল শুক্রবার জানিয়েছিলেন, দক্ষিণাঞ্চলীয় মাগিন্দানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রী নাগিব সিনারিমবো ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এগিয়ে আসতে থাকা’ ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে প্রবল বর্ষণ হচ্ছে, এতে মাগিন্দানাও প্রদেশের দুটি শহর বন্যা ও ভূমিধসের শিকার হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে তিন লাখ বাসিন্দার শহর কোতাবাতো পানিবন্দি হয়ে পড়ে; এর আশপাশের গ্রামীণ জনপদগুলোতে হড়কা বানের সৃষ্টি হয়। এতে পাহাড়ি ঢলের সঙ্গে উপড়ে যাওয়া গাছ, পাথর ও কাদার স্রোত নেমে আসে।
জামান / জামান
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫