ক্যাটরিনা কোনও কাজের নয়, কেন বললেন দীপিকা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা একে অপরের সুখ-দুঃখের ভাগীদার।
সেই বান্ধবীকেই এবার ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন ছিলেন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর।
দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা।
সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খাট্টার ও বরুণ ধাওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’
দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, “কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনও কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!”
দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দু’জন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।
বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এর কাজে ব্যস্ত দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার