নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন অস্কুড পারকিন্স। এর নাম রাখা হয়েছে ‘দ্য ইয়ং পিপল’।
এ চলচ্চিত্রে কিডম্যানের সঙ্গে মূল ভূমিকায় রয়েছেন লোলা টুং এবং নিকো পার্কার। এছাড়াও অভিনয় করছেন ব্রেনডান হাইনস, কাশ জুম্বো, হিদার গ্রাহাম, জনি নকলস, লেক্সি মিনেট্রি, লিলি কলিয়াস এবং তাতিয়ানা মাসলানি।
চলচ্চিত্রটির আন্তর্জাতিক ও মার্কিন মুক্তির দায়িত্ব বহন করছে ন্যাঁইন। চলচ্চিত্রের কাহিনী কি নিয়ে তা এখনও প্রকাশ করা হয়নি।
পারকিন্সের পূর্ববর্তী ‘লংলেগস’ ছবিটি ২০২৪ সালে সর্বোচ্চ আয়কারী স্বাধীন চলচ্চিত্র হিসেবে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছিল। আর ‘দ্য মনকি’ও বেশ ভালো আয় দিয়ে বাজিমাত করেছিল। পারকিন্সের পরবর্তী চলচ্চিত্র ‘কিপার’ ১৪ নভেম্বর মুক্তি পাবে। এটিও রয়েছে আলোচনায়।
এমন সময় তিনি নিকোল কিডম্যানকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, হরর গল্পের হবে সিনেমাটি। নিকোল হরর সিনেমার জন্য যথেষ্টই পরিচিত। বিশেষ করে ২০০১ সালের হরর চলচ্চিত্র ‘দ্য আদার্স’-এ কাজ করে তিনি দর্শক মাতিয়েছিলেন। সেখানে তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রটি বৈশ্বিকভাবে ২১০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিল। কিডম্যানকে বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়নও এনে দিয়েছিল।
Aminur / Aminur
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!