ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:২৫

বাংলাদেশের সংগীত অঙ্গনের জনপ্রিয় মুখ মাসুম বিল্লাল ফারদিন এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক অঙ্গনে। মানবসেবক ও সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত এই গুণী শিল্পী 
এবার পা রাখছেন রুপালি পর্দায়।  

‘এক আজনাবি’ নামে পাকিস্তানের একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের চতুর্থ শিল্পী হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেন ফারদিন। সিনেমাটি প্রযোজনা করছে *পাকিস্তান কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি* ও *পাকিস্তান চলচ্চিত্র করপোরেশন*।  

ফারদিন জানান, প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ। এই কাজের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

সংগীতের প্রতি তার নিবেদন, কণ্ঠে সুরের আবেশ এবং নেতৃত্বে আন্তরিকতা ও দূরদর্শিতা—এই সবকিছুই তাকে পৌঁছে দিয়েছে আজকের অবস্থানে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন এই প্রতিভাবান শিল্পী।  

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?