‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’
বলিউড অভিনেত্রী কাজল। এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন। তার মতে, ‘বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট (মেয়াদ উত্তীর্ণের তারিখ) থাকা জরুরি।’
কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?
সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কল খান্না প্রশ্ন রাখেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি 'রিনিউয়াল' বা নবায়নের সুযোগ থাকা জরুরি?
এই প্রশ্নের উত্তরে অতিথি ভিকি কৌশল ও কৃতি স্যানন এবং স্বয়ং টুইঙ্কল খান্না দ্বিমত পোষণ করলেও, কাজল একমত হন যে, অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। তবে তিনি এক ধাপ এগিয়ে বলেন, দাম্পত্যে একটি এক্সপায়ারি ডেট থাকা আরও বেশি জরুরি।
টুইঙ্কল খান্না মজা করে যখন বলেন, ‘বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।’
তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘আমার সেটাই মনে হয়। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দু'জনের কাউকেই কখনও ভুগতে হবে না।’
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী