শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই
ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি দেশের শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভকে নিয়ে কথা বলেছেন এই তারকা। তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা শুভকে নিয়ে অকপটে তার মতামত দেন।
শাকিব খানকে তিনি বলেন, ‘শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকে তিনি শাকিব খান। সুতরাং, তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই; কিন্তু সবাই তাকে ভালোবাসে।’
অন্যদিকে, আরেক নায়ক আরিফিন শুভকে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শুভ, ওকেও, ওর একটা একসেপটেন্স রয়েছে ওকে সবাই পছন্দ করে, ওর কাজ সবাই ভালোবাসে।’
তার কথায়, ‘দু'জনের সাথেই আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক। আমি মনে করি আমার সাথে যারাই কাজ করে, নতুন, পুরনো, আমি সবাইকে এমন একটা পরিবেশ নিয়ে নিই যে, হাহাহিহি করতে করতে কাজ শেষ হয়ে যায়।’
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।
এমএসএম / এমএসএম
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!