ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৪৭

ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা-ছেলের সম্পর্কের এক জটিল দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। জানতে চেয়েছেন, কন্যাসন্তানের ক্ষেত্রে সম্পর্ক সহজ হলেও, একটি নির্দিষ্ট বয়সের পর কেন পুত্রসন্তানের সঙ্গে বাবার সম্পর্কে এক অদ্ভুত নীরবতা এবং অভিমানের স্রোত তৈরি হয়। 

সোহিনী জানান, তার দেখা বহু ছেলে বন্ধুর ক্ষেত্রেই বাবার সঙ্গে সম্পর্ক খুব বেশি খোলামেলা নয়। কোনো ঝামেলা বা বিরোধ না থাকলেও দুজনের মধ্যে এক ধরনের নীরবতা থাকে। বাবার কথায় ছেলের অস্বস্তি হলেও সে তা সরাসরি বলতে পারে না; ফলে সম্পর্ক ধীরে ধীরে দূরত্বের দিকে যায়।

নিজের ছেলেবন্ধুদের পরিবারের অভিজ্ঞতা জানিয়ে সোহিনী বলেন, ‘আমার বেশিরভাগ ছেলেবন্ধুদের ক্ষেত্রে দেখেছি, তাদের বাবার সঙ্গে খুব একটা বনিবনা নেই, যতটা মায়ের সঙ্গে বনিবনা। বাবার সঙ্গে অদ্ভূত এক কী একটা ক্ল্যাশ করে। একটা নির্দিষ্ট সময়ের পর বাবার সঙ্গে সেই বন্ধুত্বটা আর তৈরি হয় না। বাবাও নিজের মতো গুমরে থাকে। ছেলেকে কিছু একটা বলে দিল, সেটা হয়তো ছেলের পছন্দ হল না। পছন্দ যে হল না সেটাও ছেলে বাবাকে বলতে পারে না।’

সোহিনীর মতে, এই পরিবর্তনের কারণ স্পষ্ট নয়। তবে বড় হয়ে ছেলে যখন বাবার ভূমিকায় আসে, তখন শৈশবে দেখা বাবার আচরণ বা প্রত্যাশা হয়তো অজান্তেই প্রভাব ফেলে সম্পর্কের ওপর।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?