রিয়াদ সফরে যাচ্ছেন জিনপিং
সৌদি আরব সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছেন। তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিশ্চিত হওয়ার কিছুদিনের মধ্যে রিয়াদ সফরে যাচ্ছেন জিনপিং। খবর এএফপির।
ওপেক প্লাসের তেল উৎপাদন কমানো নিয়ে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে সৌদি আরবের। ওয়াশিংটনের অনুরোধ উপেক্ষা করে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটটি। এমন সময় চীনের প্রেসিডেন্টের সম্ভাব্য সৌদি আরব সফরের কথা সামনে এলো।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের ‘ঐতিহাসিক ও দৃঢ়’ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রিন্স ফয়সাল।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমাদের আজকের বৈঠক একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট সৌদি আরব সফরে আসতে পারেন। চীন ও আরব দেশগুলোর সম্মেলনে আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করছে সৌদি আরব। গত সপ্তাহে চীনের ক্ষমতাসীন দলের নেতৃত্ব আরেক মেয়াদে নিশ্চিত করেছেন শি জিনপিং।”
করোনাভাইরাস মহামারি শুরুর পর গত সেপ্টেম্বরে শুধু কাজাখস্তান ও উজবেকিস্তান সফর করেছেন তিনি।
প্রীতি / প্রীতি
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫