এমন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান : নাঈম
‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। প্রথম সিনেমা মুক্তির পর দারুণ সাড়া ফেলেন দুজন। তাদের অধিকাংশ চলচ্চিত্র ব্যবসাসফল। আবার বাস্তব জীবনেও তারা সফল জুটি। অভিনয় করতে গিয়ে প্রেম, তারপর দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। এখন সংসার নিয়েই ব্যস্ত তারা।
আজ শাবনাজের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছায় ভাসছেন এই নন্দিত নায়িকা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন নাঈম। তিনি সামাজিকমাধ্যম ফেসবুকে দুজনের একটি ছবি পোষ্ট করে লিখেন, ‘শাবনাজকে জন্মদিনের শুভেচ্ছা।তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা সুস্বাস্থ্য এবং হেদায়েত দান করুন।’
‘চাঁদনী’ সিনেমা পর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি। অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে ২১টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনীত শেষ চলচ্চিত্রের নাম ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। নাঈম-শাবনাজ পর্দা থেকে হারিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনো অমলিন।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার