যেন নর্দমায় বাস করছি : জুহি চাওলা
বলিউড অভিনেত্রী জুহি চাওলা। বর্তমানে সিনেমার পর্দায় খুব একটা নিয়মিত নন এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী।অভিনয়ের পাশাপাশি পরিবেশ বাঁচাতে নানা কর্মসূচির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন জুহি। স্বেচ্ছাসেবী হয়ে বিভিন্ন অলাভজনক দাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন।
এবার মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে সরব হলেন তিনি। শনিবার (২৯ অক্টোবর) টুইটারে এই অভিনেত্রী লেখেন, ‘কেউ কি খেয়াল করেছো… মুম্বাইয়ের বাতাসে অদ্ভুত পচা গন্ধ? এর আগে এই দুর্গন্ধ পেতাম যখন ওয়ারলি, বান্দ্রার দূর্ষিত জলাশয় কিংবা মিঠি নদীর পাশ দিয়ে যেতাম, এখন গন্ধটা পুরো দক্ষিণ মুম্বাইতে ছড়িয়ে গেছে এই দুর্গন্ধ, সঙ্গে একটা অদ্ভূত রাসায়ানিকের গন্ধ দূষিত বাতাসে… দিন আর রাত একই হাল মনে হচ্ছে আমরা যেন নর্দমায় বাস করছি।’
বায়ুদূষণ নিয়ে জুহির কথার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সহমত পোষণ করেছেন অনেকেই। মন্তব্যর ঘরে একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন, আমিও তাই ভাবছিলাম। কিছু একটা সমস্যা ঘটছে। গন্ধটা প্রচণ্ড জোরালো, দূর হতেই চাইছে না।’ অপর একজন লিখেছেন, ‘খুব সকালবেলা মুলুন্ডের (পূর্ব) সামনে দিয়ে গিয়ে দেখুন, আরো খারাপ পরিস্থিতি’।
পরিবেশ সচেতনতায় প্রায়ই উদ্যোগী হন জুহি। পরিবার ও বন্ধুদের জন্মদিনে গাছ লাগিয়ে সেলিব্রেট করেন অভিনেত্রী। ৫জি পরিষেবা পরিবেশের ক্ষতি করবে না, এমনটা লিখিত দিতে হবে কর্তৃপক্ষকে- এমন দাবি নিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন পর্যন্ত দাখিল করেছিলেন জুহি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন জুহি। ‘হুশ হুশ’ সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া এ বছরের মার্চে মুক্তি পাওয়া ‘শর্মাজি নমকিন’ সিনেমায় দেখা মিলেছে এ অভিনেত্রীর।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী