ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়া নাতনিকে বললেন, বিয়ের আগে মা হতে চাইলে আমার আপত্তি নেই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৪৭

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন।

অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। এসময় তিনি জানান— নব্য যদি বিয়ের আগে সন্তানের মা হতে চায় তাতে আপত্তি নেই জয়ার।

এ অনুষ্ঠানে কথার বলার ফাঁকে নব্যকে পরামর্শ দিয়ে জয়া বচ্চন বলেন, ‘‘আমি মনে করি, তোমার একজন ভালো বন্ধু থাকা উচিত; যার সঙ্গে সবকিছু খোলামেলা আলোচনা করতে পারো। তুমি তাকে বলতে পারো—‘আমি সন্তান চাই, যার বাবা হবে তুমি। কারণ আমি তোমাকে পছন্দ করি। তা হলে চলো আমরা বিয়ে করে নিই, কারণ সমাজ তো এটাই চায়।’ পাশাপাশি আমি এটাও বলতে চাই, তুমি যদি বিয়ে না করেও সন্তানের মা হতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই।’’

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।

অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে— বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের