ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বনি-কৌশানীর বিয়ে!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৪৯

টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হোন দর্শকরা। এদিকে ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানী।

এমনকি প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের মধ্যে। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ভক্তরা।

চলতি বছরে এ জুটির ব্রেকআপের গুঞ্জন চাউর হয়েছিলে। যদিও তা মিথ্যা বলে দাবি করেন এই যুগল। অন্যদিকে বিয়ে করতে যাচ্ছেন বনি-কৌশানী— এমন গুঞ্জনও বহুবার উঠেছে। এবার বিয়ের পরিকল্পনার কথা জানালেন বনি সেনগুপ্ত। বনি সেনগুপ্তর ‘হাঙ্গামা ডটকম’ সিনেমার শুটিং সেটে বিয়ের বিষয়ে কথা বলেন তিনি।

বনি সেনগুপ্ত বলেন, ‘এত সিনেমার কাজ করছি কারণ সংসার করতে হবে, বিয়ে করতে হবে।’ তাহলে বিয়ের তারিখ কি চূড়ান্ত? এ প্রশ্নের জবাবে বনি বলেন, ‘খুব দেরি করব না। ২০২৪ সালের প্রথমে বিয়েটা সেরে ফেলব।’

বনি-কৌশানীর সম্পর্কের বিষয়টি তাদের পরিবার শুরু থেকেই জানেন। তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছে দুই পরিবারই। গত বছর পূজার সময়ে মা হারান কৌশানী। তার পর থেকে কৌশানিকে আগলে রেখেছেন বনি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের