ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেড় ঘণ্টা পর ডিএসইর লেনদেন শুরু 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১২:১১

ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ ছিল। সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টার দিকে ডিএসইর লেনদেন শুরু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময় অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।  

জানা গেছে, সমস্যার কারণে সকাল ১০টার দিকে লেনদেন শুরুর কথায় জানায় ডিএসই। এরপর সকাল সাড়ে ১০টার দিকে এবং সর্বশেষ বেলা ১১টার দিকে লেনদেন শুরু হয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়েছে।  

এর আগে গত ২৪ অক্টোবর ডিএসইতে ট্রেডিং সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এর পর আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।  

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি