ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এবার অসুস্থতার কথা নিজেই জানালেন সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১২:২২

সামান্থা রুথ প্রভুর অসুস্থতার খবর অনেক আগেই ছড়িয়েছিল। এবার তা সত্যই হিসেবেই পরিগণিত হলো। সামান্থা জানিয়েছেন, এখনো পুরোপুরিভাবে সুস্থ হননি। কয়েকমাস আগে সামান্থার মায়োসিটিস (এটি একটি বিরল রোগ যা পেশীর প্রদাহের সঙ্গে সম্পর্কিত) শনাক্ত হয়। 

সামান্থা ইনস্টাগ্রামে লিখেছেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিষয়টি জানাতে চেয়েছিলেন। কিন্তু সুস্থ হতে আরেকটু সময় লাগবে। তবে এ কঠিন সময়ও শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সামান্থা আরও লিখেছেন, শারীরিক ও মানসিকভাবে ভালো খারাপ সময়ের মধ্যে গিয়েছি। মাঝে মাঝে মনে হয় এভাবে আর একদিনও সহ্য করতে পারবো না। কিন্তু সময় কোনো না কোনোভাবে চলে যায়। তাই মনে হয়, এর মানে হলো আমিও সুস্থতার আরও কাছাকাছি। 

সামান্থার পরবর্তী ছবি ‌‌‘যশোদা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারের প্রশংসা করায় দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণের জনপ্রিয় এ অভিনেত্রী।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের