গুচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতি সিটের বিপরীতে ৩২ জনের আবেদন
গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী ২২ বিশ্ববিদ্যালয়ের ১৭ থেকে অক্টোবর পর্যন্ত চলমান ভর্তি আবেদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন ৭ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২২৫টি সিটের মধ্যে প্রতি সিটের বিপরীতে আবেদন করেছেন ৩২ জন শিক্ষার্থী।
বিজ্ঞান তথা ‘এ’ ইউনিটের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৬৫টি এবং এই ইউনিটে আবেদন পড়েছে ২৪০২টি। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৩৭টি।
উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের জন্য বরাদ্দ সকল আসনই বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়সমূহের জন্য।
মানবিক তথা ‘বি’ ইউনিটের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৭৫টি এবং এই ইউনিটে আবেদন পড়েছে ৩ হাজার ৬৮৩টি। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৪৯টি।
ব্যবসায় শিক্ষা তথা ‘সি’ ইউনিটের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৬০টি এবং এই ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ১৭৭টি। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১৯টি।
এছাড়াও সঙ্গীত বিভাগে ২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৯৮টি। সঙ্গীত বিভাগে ভর্তির ক্ষেত্রে আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন এবং সঙ্গীত বিভাগে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
প্রীতি / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা