ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গুচ্ছে ভর্তি আবেদনে নোবিপ্রবিতে রেকর্ডসংখ্যক  শিক্ষার্থীর আবেদন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ২:১৭

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোবিপ্রবির তিনটি ইউনিটে ৬৮ হাজার ১৪২ জন আবেদন করেছেন। তবে আবেদন ফি পরিশোধ করেছেন ৩০ হাজার ৭৪৩ জন। আবেদনকৃতদের মধ্যে অধিকাংশই বিজ্ঞানের শিক্ষার্থী।

সূত্রের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে সব মিলিয়ে আবেদন পড়েছে ২২ হাজার ৫৩৫টি। এরমধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ২২ হাজার ৪টি, মানবিক গ্রুপ থেকে ১২২টি ও ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপ থেকে ৪০৯টি আবেদন জমা পড়েছে। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার ৯৮৬টি। এরমধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ১৫ হাজার ৫৬৬টি, মানবিক গ্রুপ থেকে ৫ হাজার ২৬৬টি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩ হাজার ১৫৪টি আবেদন পড়েছে।

এছাড়া ‘সি’ ইউনিটে সব মিলিয়ে আবেদন পড়েছে ২১ হাজার ৬২১টি। এরমধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ১৪ হাজার ৩৪টি, মানবিক গ্রুপ থেকে ৪ হাজার ২৩২টি এবং ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপ থেকে ৩ হাজার ৩৫৫টি আবেদন জমা পড়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে নোবিপ্রবি ভর্তির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, নোবিপ্রবিতে এবার একজন শিক্ষার্থী শর্ত পূরণ হওয়াসাপেক্ষে গ্রুপ পরিবর্তন করে একাধিক অনুষদে আবেদন করতে পেরেছে। তবে এজন্য ওই শিক্ষার্থীকে একাধিকবার আবেদন ফি জমা দিতে হয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপেই আবেদন করেছে। সেজন্য আবেদনের সংখ্যা বেশি হয়েছে। তবে আবেদন ফি পরিশোধ করেছে ৩০ হাজার ৭৪৩ জন।

প্রীতি / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?