ববিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২২-এর উদ্বোধন করা হয়েছে৷ আজ রোববার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন৷
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড . মো. ছাদেকুল আরেফিন বলেন, সহ-শিক্ষামূলক কার্যক্রমের মধ্যদিয়ে পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরি হয় এবং এই জায়গা থেকে যে বোধ তৈরি হয় সেটি হলো মমত্বের বোধ, ভ্রাতৃত্বের বোধ।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং সহ-শিক্ষা কার্যক্রম যদি সমানতালে চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের যেমন একটি অনন্য অবস্থান তৈরি হয়, অন্যদিকে পরিচিতি লাভ করে। সেদিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সীমিত সাধ্যের মধ্যেও আমরা আজকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারছি।
শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ৷ তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে৷ পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ মেলবন্ধন তৈরি করে ৷ এজন্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবারের ন্যায়ে এবারো এই টুর্নামেন্ট আয়োজন করেছে, যেটা খুবই ইতিবাচক৷
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যরা।
উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টে ছাত্রদের খেলায় ২৪টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এবং ছাত্রীদের খেলায় সাতটি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
প্রীতি / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য