বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় ৪১০ জনের মৃত্যু
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯১৫ জন।সোমবার (৩১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন।
ব্রাজিলে মারা গেছেন ১২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৫৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
প্রীতি / প্রীতি
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫