একদিনে প্রথম ডোজ টিকা পেলেন ৮ লাখের বেশি মানুষ
দেশে এখনো করোনার প্রথম ডোজের টিকা কার্যক্রম চলছে। গতকাল রবিবার দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮ লাখের বেশি মানুষ। সবমিলিয়ে প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ লাখ ২৪ হাজার ৭৪৬ জনকে।
দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার ১৫৮ জন। আর বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫১ হাজার ৮৫৭ জন মানুষ। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
সবমিলিয়ে দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখনো পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৭৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪১ লাখ ১ হাজার ২৭২ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩০৪ জন।
প্রীতি / প্রীতি
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান