বিএসইসির সঙ্গে আইএমএফের বৈঠক ৭ নভেম্বর
পুঁজিবাজার নিয়ণন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আগামী ৭ নভেম্বর (সোমবার) বিএসইসির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উভয় পক্ষের এ বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন বিষয়ে আলোচনা হবে।
তথ্য মতে, আইএমএফের সদস্যরা বন্ড বাজারের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়েও আলোচনা করবেন।
আইএমএফের সদস্যদের দলে নেতৃত্ব দিচ্ছেন রাহুল আনন্দ। গত ২৭ অক্টোবর তারা প্রথম দিন অর্থ বিভাগের বিভিন্ন শাখার সাথে একাধিক বৈঠক করে। ৪.৫ বিলিয়ন ডলারের প্রস্তাবিত ঋণ চুক্তি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতার দলটি গত ২৬ অক্টোবর ঢাকায় এসেছে। এই দলটি আগামী ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবে।
৪.৫ বিলিয়ন প্রস্তাবিত ঋণের জন্য আইএমএফ ইতিমধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছে। সরকারও এর কিছু বিষয় বাস্তবায়ন করেছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে