আত্মঘাতী গোলে স্বপ্নভঙ্গ কলম্বিয়ার, চ্যাম্পিয়ন স্পেন
অনূর্ধ্ব-১৭ নারী ফিফা বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হতে দিল না স্পেনের মেয়েরা। কলম্বিয়াকে ১-০ গোলে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন হল স্পেন। এ নিয়ে টানা দু’বার চ্যাম্পিয়ন হল ইউরোপের দেশটি।
এবার ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করে ভারত। রবিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় স্পেন। তবে কলম্বিয়াকে হারানো মোটেও সহজ ছিল না স্পেনের কাছে। আত্মঘাতী গোলে জয় পায় স্পেন।
আর এই আত্মঘাতী গোলে ম্যাচ হারার আফসোসটা কলম্বিয়ার একশ’ শতাংশ থেকে যাবে। বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে লড়াইয়ের পরেও বুক ভরা যন্ত্রণা নিয়ে দেশে ফিরতে হচ্ছে কলম্বিয়াকে।
একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালাই হবে না। একস্ট্রা টাইমে গড়াবে ম্যাচ। তবে একটা ছোট্ট ভুলেই সব হিসাব ওলটপালট হয়ে গেল। ম্যাচের ৮২ মিনিটে বদলে গেল ম্যাচের রং। কলম্বিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের গোলেই বল জড়ান।
মুহূর্তের ভুলে কলম্বিয়া ডুবে যায় একরাশ অন্ধকারে। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন। তার ঠিক আগেই গোল পেয়েছিলেন স্পেনের ক্রিশ্চিয়ানা। যদিও ভিএআরে গোলটি বাতিল হয়। তারপরই হয় আত্মঘাতী গোল।
প্রসঙ্গত, এ দিনের ফাইনালে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’