প্রথম ওয়ানডেতে ৩ জনের অভিষেক হতে পারে : আফ্রিদি
অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। স্কোয়াডের ৬ জন ক্রিকেটারই আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। প্রথম ম্যাচেই তিন জনের অভিষেক হতে পারে, এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।
প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে অভিষেক হবে ৩ জনের, 'আগামীকাল সম্ভবত তিনটি অভিষেক হতে যাচ্ছে। সাহেবজাদা আমাদের টপ পারফর্মার, টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটেই এবং লিস্ট এ ক্রিকেটেও সে পাকিস্তানের হয়ে ভালো করেছে। হাসিবুল্লাহ ওপেন করবে এবং শামিল হোসেন ওয়ান ডাউনে খেলবে।'
আফ্রিদি দাবি করছেন, বাবরকে বাদ নয়, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অধিনায়ক বলেন, 'এই সিরিজে কাউকে (বাবর আজম) বাদ দেয়া হয়নি। আমরা শুধু আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছি, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ দিতে চাই। আমি মনে করি যখন সময় আসবে তারা তাদের ভূমিকা এবং ভবিষ্যতে বিশ্বকাপের জন্য কী পরিকল্পনা আছে তা জানবে। আমাদের শুধু বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করতে হবে এবং তরুণদের জন্য এটি তাদের দক্ষতা দেখানোর একটি সুযোগ।'
একাদশে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে আফ্রিদি বলেন, 'এক ম্যাচে তো আর ১৫ জন খেলতে পারে না। আমি খুশি হতাম যদি ১৫ জনই খেলতে পারত। তবে দলের প্রয়োজন এবং পিচের কন্ডিশন অনুযায়ী সেরা ১১ জন মাঠে নামবে। আজ আমাদের আরও একটি সেশন আছে, তারপর আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।'
'পাকিস্তান দল সবসময় পেস বোলিংয়ের জন্য পরিচিত। আমি অবশ্যই পেস বোলারদের নিয়েই এগোব এবং নিশ্চিত করব যেন পেস বোলাররা উইকেট নেয়। পাশাপাশি স্পিনাররাও অবদান রাখবে।'
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি