মারমুশ শো– হালান্ডের অভাব বুঝতে পারেনি সিটি
আর্লিং হালান্ড নেই, তাতে কী? দলের আক্রমণভাগের সবচেয়ে বড় তারকার অভাব একদমই টের পায়নি ম্যানসিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকারের শূন্যতা বুঝতে দেননি তার বিকল্প হিসেবে মাঠে নামা ওমর মারমুশ।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বেশ কিছু পরিবর্তন আনেন– এর মধ্যে অন্যতম ছিল হালান্ডকে রেখে আসা। তবুও তারা জিতল ৩-১ গোলে।
হালান্ডের বদলে নামা মারমুশ জোড়া গোল করেছেন। আরেকটি গোল সাভিনহোর। প্রথম ৩০ মিনিট নিউক্যাসলের তীব্র লড়াইয়ে হিমশিম খেতে হয়েছে পেপ গার্দিওলার বদলে যাওয়া দলকে। হাফটাইমের ঠিক আগে ব্রাজিলিয়ানের সমতাসূচক গোলের পর ম্যাচের চিত্র পাল্টে যায়।
দ্বিতীয়ার্ধে মারমুশ জোড়া গোল করে ম্যানসিটিকে টানা অষ্টম কোয়ার্টার ফাইনালে তোলেন। এনিয়ে এফএ কাপে ২১ ম্যাচে ১৯ জয় পেল সিটি। এই সময়ে তাদের হার কেবল দুটি– ২০২৪ ও ২০২৫ ফাইনাল। বড় পরিবর্তন নিয়ে দল যেভাবে জিতল, তাতে করে টানা তৃতীয় ফাইনালে তারা উঠলে সেটা অবাক হওয়ার মতো ব্যাপার হবে না।
মারমুশ সিটির হয়ে ১৪ গোল করেছেন, যার মধ্যে অর্ধেকই নিউক্যাসলের বিপক্ষে। গড়ে প্রতি ৪৩ মিনিটে গোল করেছেন। ৭৩ মিনিটে বদলি হিসেবে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সময় জড়িয়ে ধরেন গার্দিওলা, ‘আমার মনে হয়েছিল যে সে তাদের বিপক্ষে অনেক গোল করেছিল। সে একজন শীর্ষ স্ট্রাইকার এবং ফিনিশিং হচ্ছে সবচেয়ে বড় গুণ। বিশেষ করে তার দ্বিতীয় গোল ও আমাদের তৃতীয় গোলে সেটা দেখিয়েছে। ছোট জায়গায় ও বলের প্রথম নিয়ন্ত্রণে তাকে উন্নতি করতে হবে। কিন্তু সে এই সাফল্য পাওয়ার যোগ্য।’
এদিকে ৯৭ বছর পর প্রথমবার ম্যানসফিল্ড টাউনকে পেয়ে জিতেছে আর্সেনাল। এবেরেচি এজের গোলে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাতে চার শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল তারা। রেক্সহ্যামের এফএ কাপের মিশন শেষ করেছে চেলসি। অতিরিক্ত সময়ের গোলে ৪-২ ব্যবধানে জিতে শেষ আটে তারা।
Aminur / Aminur
চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নিউজিল্যান্ড ভিন্ন চ্যালেঞ্জ ছুড়লেও প্রস্তুত বাংলাদেশ
ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার
বিশ্বকাপের আগে পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টাইন ডিফেন্ডার
জার্মান লিজেন্ডকে ফেরাচ্ছে রিয়াল
অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই : ফ্লিক
‘দিল সে... কালান্দার্স’— পিএসএল থেকে ছিটকে যাওয়ার পর ইমন
নেইমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে!
ইয়ামালের নতুন মাইলফলকের রাতে শিরোপার আরও কাছে বার্সেলোনা
নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস