ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ১২:৫

দুই দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালী চক্রবর্তী। সোমবার ভোর চারটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। শঙ্কর চক্রবর্তী ফেসবুকে খবরটি জানিয়ে স্ত্রীর ছবি পোস্ট করে লেখেন, ‘ভরা থাক স্মৃতিসুধায়।’

এই মুহূর্তে অভিনেত্রীর মৃতদেহ তার বাস ভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, অভিনেত্রীর শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে।

গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালী চক্রবর্তী। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন একই সমস্যা নিয়ে। তারপর ছেড়েও দেওয়া হয়। কিন্তু আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাকে।

হাসপাতাল সূত্রে খবর, যকৃতের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। ক্রমশই তার শারীরিক অবস্থার অবনতি হয়।

সম্প্রতি আবারও কাজ শুরু করেছিলেন সোনালী। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল তাকে৷ কিন্তু আচমকাই ছন্দপতন।

কী হয়েছিল? অভিনেত্রীর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী বলেন, ‘সুস্থ হয়ে বাড়িও চলে এসেছিল। কিন্তু আচমকাই পেটে ফ্লুইড জমে। সেই কারণেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হলো না।’

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের