ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এবার নওগাঁয় মুক্তি পাচ্ছে আদনান আদির দুই সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ২:১১

সময়ের জনপ্রিয় চিত্র নায়ক এবং প্রযোজক আদনান আদির দুই সিনেমা “আমি তোমার রাজা,তুমি আমার রাণী” এবং “প্রেমিক ছেলে” দিনাজপুর মডার্ন সিনেমা হলে মাত্র দুই সপ্তাহে আয় করেছে এক লক্ষ্য আশি হাজার টাকা, যা “হাওয়া” সিনেমার পর আয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।এছাড়া “পরান” সিনেমা দুই সপ্তাহে মডার্ন সিনেমা হল থেকে এক লক্ষ ষাট হাজার টাকা আয় করতে সক্ষম হয়েছে এবং এদিক দিয়ে আদির দুই সিনেমা এগিয়ে আছে।দিনাজপুর এর পর এবার নওগাঁয় মুক্তি পেতে যাচ্ছে আদনান আদির দুই সিনেমা। আসছে চার নভেম্বর থেকে “আমি তোমার রাজা,তুমি আমার রাণী”  এবং এগারো নভেম্বর থেকে “প্রেমিক ছেলে “ চলবে নওগাঁর সিনেমা হলে।এ প্রসঙ্গে আদনান আদি বলেন ,দিনাজপুরের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যা আমাকে মুগ্ধ করেছে ,এবার নওগাঁর পালা !!আসছি নওগাঁতে  আমার সিনেমার টিম সহ।দর্শকদের ভালোবাসা এবং আগ্রহের কারণেই বিভিন্ন জেলার হল মালিকগণ আমার সিনেমা নেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে ,আশা করি চলতি মাসের মধ্যেই আরো কয়েক জেলায় আমার সিনেমা দুটি মুক্তি পাবে।দর্শকদের উদ্দ্যেশে তিনি বলেন ,উপরওয়ালার ইচ্ছায় আর দর্শকদের অকৃত্রিম ভালোবাসার কারণেই আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি,তাই এই ভালোবাসা নিয়ে আরো অনেকদূর এগিয়ে যেতে চাই।

এমএসএম / এমএসএম

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের