ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৯ লাখ ৭৫ হাজার ৩৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ১৭ লাখ টাকা। ঢাকা স্টকে এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ওরিয়ন ফার্মা ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সোমবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, আল-হাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, আনোয়ার গ্যালভানাইজিং, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিল,কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, এইচ.আর টেক্সটাইল, ইফাদ অটোস, ইন্ট্রাকো-রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কেডিএস অ্যাক্সেসরিজ, লুবরেফ বিডি বাংলাদেশ, মালেক স্পিনিং, ম্যারিকো, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল পেপার,নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, স্কয়ার ফার্মা ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে