পদদলিত হয়ে অভিনেতা-গায়কের মৃত্যু
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ তালিকায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ গায়ক ও অভিনেতা লি জি-হান। তার বয়স হয়েছিল ২৪ বছর। বিলবোর্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লি জি-হানের এজেন্সি ‘৯৩৫ এন্টারটেইনমেন্ট’ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে—‘লি জি-হান আমাদের মাঝে আর নেই, এটা বিশ্বাস করা যায় না! আমরা তার শোকসন্তপ্ত পরিবার, লির শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাই। লি সব সময় হাসিখুশি থাকতেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিতেন। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন।’
কোরিয়ার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘প্রডিউস ১০১’। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। তারপর স্থানীয় একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সংগীতজীবন শুরু করেন। পরবর্তী কোরিয়ার জনপ্রিয় ড্রামা সিরিজ ‘টুডে ওয়াজ অ্যানাদার নাম হুইন ডে’-তে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার