ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬৮৮ জনের মৃত্যু, শনাক্ত ১ লাখ ৩২ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১১:১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১২০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৫৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৫২০ জনে।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৯৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে তাইওয়ানে, ২২ হাজার ৬৩৪ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ৫৯ জন। অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে ১১২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৬৮ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৭২১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ৩১৫ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৫০ জন, রাশিয়ায় ৭১ জন, থাইল্যান্ড ও পেরুতে ৩৩ জন করে, ফিলিপাইনে ৪১ জন এবং ইনদোনেশিয়ায় ৩৪ জন। এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮ জন।

জামান / জামান

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি