ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

এক দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪৮ জন পেলেন করোনার টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১২:০

করোনার সংক্রমণ রোধে দেশে প্রথম, দ্বিতীয় ও বুস্টার (তৃতীয়) ডোজ মিলে এক দিনে টিকা পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে টিকার প্রথম ডোজই নিয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৯৬২ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ১১০ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৪২ হাজার ৩৭৬ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সবশেষ সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবমিলিয়ে দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৪৪৮ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৮২ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬৮০ জন।

এদিকে, দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭০ হাজার জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ৩৮৯ জন।

এছাড়াও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৬ লাখ ৭৭ হাজার ৬৮৪ জন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৬৩ হাজার ৬৪৭ জন। এরমধ্যে গত একদিনে প্রথম ডোজ নিয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৯১০ জন শিশু, আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ২১ হাজার ৩৪৩ জন শিশু। 

জামান / জামান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত