প্রিয় ক্রিকেটারের নাম ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ
নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর অভিনীত ছবি 'ফোন ভূত'। ছবির প্রচারের জন্য ক্যাটরিনা এসেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠানে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলার মাঝেই ক্যাটরিনা ছবির প্রমোশনের কাজ সেরে নেন।
এসময় ক্যাটরিনাকে 'স্মাইলি' বলে বল করেন কিংবদন্তি স্পিনার হরভজন সিং। তবে ব্যাট হাতে ক্যাটরিনাকে দেখে কিন্তু নড়বড়ে মনে হয়নি। উল্টে ব্যাট হাতে চালিয়ে খেলেলন এই অভিনেত্রী। হরভজনের বলে চার-ছয় হাঁকালেন ক্যাটরিনা। তার সহশিল্পী ইশান-সিদ্ধান্ত ছিলেন ফিল্ডিংয়ে ব্যস্ত। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মন জয় করে নিয়েছে।
শুরুতে হরভজনের বল মারতে ব্যর্থ হলে নায়িকা বলে ওঠেন, ‘এটা ওয়াইড’। সুন্দরীর আবেদন কেউ ফেরায় কী করে? শেষ বলে হরভজন চ্যালেঞ্জ দেন ক্যাটকে। জিততে হলে দরকার ৬ রান। হতাশ করলেন না ক্যাটরিনা।
এদিন নিজের প্রিয় ক্রিকেটারের নামও ফাঁস করেছেন ক্যাটরিনা। আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলি ক্যাটরিনার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। তিনি বলেন, সারাবিশ্বে বিরাট কোহলিই আমার সবচেয়ে ফেভারিট ক্রিকেটার। ওর মধ্যে একটা টেম্পার রয়েছে, শেষ ইনিংসগুলো তার প্রমাণ। পাকিস্তানের বিপক্ষে বিরাট দুর্দান্ত খেলেছে।
ক্রিকেট নিয়ে ছোটবেলার রোমাঞ্চও সামনে এনেছেন ক্যাটরিনা। ছেলেবেলায় নিয়মিত ভাইবোনেদের সঙ্গে ক্রিকেট খেলতেন ক্যাটরিনা, এদিন সে কথাও জানান তিনি। প্রসঙ্গত, ফোন ভূত ছবিতে সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এ ছবি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী