ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জহির খানের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১:২০

জহির খানের রেস্তোরাঁ রয়েছে ভারতের পুনেতে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে সেখানকার লুল্লানগর এলাকার মার্বেল বিস্তা বিল্ডিংয়ে আগুন লাগে। সেই হোটেলের এক তলায় ভারতের সাবেক পেসার জহির খানের রেস্তোরাঁ। বিল্ডিংয়ের উপরের তলায় আগুন লেগেছে। দমকলের ৬টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।

হোটেলের যে তলায় আগুন লেগেছে সেখানকার দেওয়াল ফেটে ধোঁয়া বেরোচ্ছে। কাচের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোনোর পথ পাচ্ছে না। ফলে ভিতরে ধোঁয়া জমে বিপদ বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। 

ওই বাড়িটিতে একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানে ঘুমান। তারা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল। তবে মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা-ও স্পষ্ট করে জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার 

প্রীতি / প্রীতি

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি