মার্শাল আর্ট শিখছেন অনন্ত জলিল
সিনেমার প্রয়োজনে এবার মার্শাল আর্ট শিখছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। তার পরবর্তী ‘কিল হিম’ সিনেমার জন্যই এই প্রস্তুতি। এতে মারদাঙ্গা ভূমিকায় দেখা যাবে তাকে। ঢালিউডের আরেক অ্যাকশন হিরো রুবেলের বিপরীতে লড়বেন অনন্ত। তাই নিজেকে ঠিকভাবে পর্দায় উপস্থাপন করতে তার এই প্রচেষ্টা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অনন্ত জানালেন, ‘কিল হিম’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন। এই সিনেমার জন্য বডি বিল্ডিং করছেন। শুধু তাই নয়, শিখছেন মার্শাল আর্টও।
অনন্ত বলেন, “আমি ‘কিল হিম’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। বডি বিল্ডিং শুরু করেছি আরও স্ট্রংভাবে। সঙ্গে মার্শাল আর্ট প্র্যাকটিস করছি, যেহেতু এটা অ্যাকশন মুভি। আবার এটাতে আমাদের মহাগুরু রুবেল ভাই আছেন। আপনারা জানেন রুবেল ভাই মার্শাল আর্টের কিং। ওনার সঙ্গে অবশ্যই অ্যাকশন হবে মুভিতে। তো তারই প্রস্তুতি নিচ্ছি।’
যেহেতু নেত্রীর ভূমিকায় বর্ষা সেখানে অনন্ত জলিলের ভূমিকা কিছুটা ম্লান হয়ে যাবে কি না? জানতে চাইলে অনন্ত বলেন, ‘এই সিনেমায় অনন্ত জলিলের চরিত্র মলিন হবে না। কারণ এখানে আমি নেত্রীর বডিগার্ড। নেত্রীকে সেফ করাই আমার কাজ।’
উল্লেখ্য, মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’ সিনেমার শুটিং শুরু হবে শিগগির। মুক্তির অপেক্ষায় আছে অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমাটি। এতে নেত্রীয় ভূমিকায় দেখা যাবে বর্ষাকে।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার