ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:৪৩

সংযুক্ত আরব আমিরাতে নভেম্বরে পেট্রলের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, মূল্য হ্রাসের তিন মাস পর ১ নভেম্বর থেকে মূল্য বৃদ্ধি পাচ্ছে।

মূল্য বৃদ্ধিতে বর্তমান প্রতি লিটার সুপার৯৮ পেট্রলের মূল্য পড়বে ৩ দশমিক ৩২ দিরহাম যা পূর্বে ছিল ৩ দশমিক ০৩ দিরহাম। স্পেশাল পেট্রলের বর্তমান মূল্য ৩ দশমিক ২০ দিরহাম গেল অক্টোবরে যা ছিল ২ দশমিক ৯২ দিরহাম। এছাড়া ই-প্লাস-৯১ পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ ডলার যা গতমাসে ছিল ২ দশমিক ৮৫ ডলার।

খালিজ টাইমসের খবর অনুসারে, মূল্য বৃদ্ধির পর সুডান গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করতে গত মাসের থেকে ২০ দিরহাম বেশি পড়বে। তবে সংযুক্ত আরব আমিরাতে জ্বালানির মূল্য বিশ্ব মার্কেটের তুলনায় ৪ দশমিক ৭৪ দিরহাম কম রয়েছে। একইসঙ্গে চলতি বছরের ৬ মাসের তুলনায়ও এটা কম। এছাড়া মূল বৃদ্ধি সত্ত্বেও আমিরাতে পেট্রলের মূল্য চলতি বছরে সর্বোচ্চ যে মূল্য ছিল তার থেকে ৩০ শতাংশ কম রয়েছে।

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি