স্বপ্নেও দেখতাম ফ্রিজারের ভেতর শুয়ে আছি : জাহ্নবী
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। তার পরবর্তী সিনেমা ‘মিলি’। মালায়ালাম ভাষার ‘হেলেন’ সিনেমার রিমেক এটি। হিন্দি ভাষার এ সিনেমায় একজন ওয়েটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর গল্পে ফ্রিজারে আটকা পড়েন তিনি। স্বাভাবিকভাবে এ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না।
কয়েক দিন আগে সিনেমাটির মুক্তি উপলক্ষে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নেন জাহ্নবী। সেখানে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘এ সিনেমার শুটিংয়ের স্মৃতি আমার মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। কারণ শুটিং শেষে বাড়ি ফেরার পর, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম আমি ফ্রিজারের ভেতরে শুয়ে আছি। আমি কয়েক দিন অসুস্থ ছিলাম। এজন্য আমাকে ঔষধ খেতে হয়েছিল। এমনকী আমার পরিচালকও অসুস্থ হয়ে পড়েছিলেন।’
‘আপনি যদি দিনের ১৫ ঘণ্টা ফ্রিজারের ভেতর বদ্ধ পরিবেশে কান্নাকাটি করে কাটান, সেখানে ইঁদুর এসে আপনার আঙ্গুল কামড়ায় তবে অবশ্যই এটি আপনার জন্য সুখকর নয়।’ বলেন জাহ্নবী কাপুর।
২৪ বছর বয়সী মিলি নৌদিয়াল। যে বিএসসি নার্সিংয়ের স্নাতকের ছাত্রী। এ মেয়েটি ফ্রিজারে আটকা পড়ে। তারপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। বাস্তব এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মিলি’ নির্মিত হয়েছে। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী।
সিনেমাটিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সানি কৌশল। জাহ্নবীর বাবার চরিত্রে অভিনয় করেছেন মনোজ পহওয়া। এ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় সুরি, অনুরাগ আরোরা প্রমুখ। ম্যাথুকুটি জেভিয়ার পরিচালিত এ সিনেমা আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে।
বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার