ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:৫১

আজ থেকে শুরু হচ্ছে সাফ ‘অনূর্ধ্ব-১৫’ নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ভুটান। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়। বাংলাদেশ-ভুটান ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে নেপাল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের নিয়ে আমি আশাবাদী। দুই দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলবো। প্রথম ম্যাচ থেকেই আমরা জয়ে জন্য খেলবো। ’

২০১৭ সালে বয়সভিত্তিক নারী সাফের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সেই দলের অধিকাংশ মেয়েরাই এখন খেলছে জাতীয় নারী ফুটবল দলে। বয়সভিত্তিক সাফের এই দলটা থেকে ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় বের করাই ছোটনের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমাদের প্রথম উদ্দেশ্য সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও সানাজিদা খাতুনদের উত্তরসূরি বের করা। যেহেতু ঘরের মাঠে টুর্নামেন্টেটি হচ্ছে। তাই শিরোপা জয়ের চেষ্টা করব আমরা। তবে এটা দ্বিতীয় লক্ষ্য। ’

এদিকে আসরের তৃতীয় দল নেপাল। ভারত না থাকায় এই টুর্নামেন্টে সবাই সমান বলে মনে করেন নেপালের কোচ ভাগ্যতী রানা মাগার। তিনি বলেন, ‘আমরা অবশ্যই প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্য চেষ্টা করব। শিরোপা নিয়ে ফিরতে চাই। ভারত নেই। তবে তিন দলই সমান যোগ্যতা সম্পন্ন। ’

তবে একটু ভিন্ন চিন্তা ভুটানের কোচ ইয়াংচেনের। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা এই প্রথম দেশের বাইরে খেলবে। এই আসর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হবে দলটার। সবাই এই ম্যাচগুলো নিয়ে মুখিয়ে আছে। ’

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬