ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঐশ্বরিয়াকে আংটি উপহার অভিষেকের, দাম শুনলে চমকে যাবেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:৫৭

৫৩ ক্যারাট হিরা দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লক্ষ টাকা। একেই হিরার আংটি। তার উপর আবার বরের উপহার দেওয়া। লোকজনকে না দেখালে হয়! কোনও অনুষ্ঠানে হোক বা সিনেমার প্রচারে, লোকজনের সমাগমের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত থাকা মানেই সকলের নজর তার দিকে। 

সেই সঙ্গে নজর কাড়ে তার হাতের হিরের আংটিও। খোদ অভিষেক বচ্চন তাকে উপহার দিয়েছেন যে! বিয়ের সময় এই আংটি ঐশ্বরিয়াকে উপহার দিয়েছিলেন অভিনেতা।

বচ্চন-পুত্রবধূ যখনই সুযোগ পান, এই আংটি পরেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, ৫৩ ক্যারাট হিরা দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লক্ষ টাকা।

আধ কোটি টাকা মূল্যের এই আংটির ঐশ্বর্যে প্রায়ই মজে থাকতে দেখা যায় ঐশ্বরিয়াকে। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকে বলেন, অভিনেত্রী নাকি লোকদেখানোর জন্যই এই বহুমূল্য আংটি পরে থাকেন। যে জায়গায় বেশি লোকজন জড়ো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতেই তার হাতে এই আংটি দেখা যায়। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

কানাঘুষো শোনা যায়, পুত্রবধূ হিসাবে ঐশ্বরিয়াকে পছন্দ ছিল না জয়ার। অভিষেক বচ্চনের জীবনসঙ্গিনী হিসাবে রানি মুখোপাধ্যায়কে পছন্দ করেছিলেন অমিতাভ-জায়া। গুঞ্জন রটে, প্রাক্তন ভারতসুন্দরী ঐশ্বরিয়ার জনপ্রিয়তা অভিষেকের চেয়ে বেশি বলেই নাকি রাজি হননি জয়া। তবু ঐশ্বরিয়া-অভিষেকের ভালবাসার কাছে পিছু হটতে বাধ্য হয় পারিবারিক মত। তার মাসুল অবশ্য দিতে হয়েছিল ঐশ্বরিয়াকে। অনেকে মনে করেন, বিয়ের পরে তার কেরিয়ারে দীর্ঘ বিরতিই এর প্রমাণ।

সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের