নোবিপ্রবিতে বিভাগীয় চেয়ারম্যানের অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি ও ব্যক্তিগত আক্রোশের জেরে মার্ক টেম্পারিংসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মিম্মা তাবাসসুমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পরিসংখ্যান বিভাগের মাস্টার্স ২০২০-২১ বর্ষে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অভিযুক্ত শিক্ষকের অব্যাহতি এবং ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে নোবিপ্রবির উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ১২ অক্টোবর অনুষদের ডিন বরাবর উনার বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর থেকে উনি ও উনার হাজব্যান্ড এবং কলিগ আমাদের ব্যাচের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগতভাবে ফোন দিয়ে এই অভিযোগ উঠিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন৷ আমাদের জুনিয়র ব্যাচের ছাত্রদের আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আমাদের অভিযোগগুলোকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ৫ দফা দাবি ঘোষণা করেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১) অভিযুক্ত বিভাগীয় চেয়ারম্যান মিম্মা তাবাসসুমকে অবিলম্বে তার পদ থেকে অব্যাহতি প্রদান করতে হবে।
২) অভিযুক্ত শিক্ষক ও তার সহকর্মী এবং সহধর্মী ইফতেখার পারভেজকে আমাদের চলমান সেমিস্টারে এবং পরবর্তী সেমিস্টারে একাডেমিক কাজকর্ম থেকে বিরত রাখতে হবে।
৩) নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ে আলাদা সেল গঠন করতে হবে।
৪) মার্ক টেম্পারিং রোধে উত্তরপত্র থেকে রোল নম্বর বাদ দিতে হবে।
৫) পাঠদানে আগ্রহী করে তুলতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি পুনরায় চালু।
অভিযুক্ত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মিম্মা তাবাসসুম সাথে প্রতিবেদক মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মিম্মা তাবাসসুমের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ দৈনিক সকালের সময়কে বলেন, ডিন অফিস থেকে বিভাগীয় চেয়ারম্যান মিম্মা তাবাসসুমকে শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে সমাধান করতে বলা হলেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আলাপ-আলোচনা করেননি। ডিন অফিস থেকে উপাচার্য অফিসে এ বিষয়ে মন্তব্য ও রিপোর্ট পাঠানো হয়েছে। উপাচার্য মহাদয় এ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবেন।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা আমার সাথে দেখা করেছে। তাদের দাবি-দাওয়া আমার কাছে উপস্থাপন করেছে। সামনে একাডেমিক মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এমএসএম / জামান
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন